সি.পি.ডি আর ইন্ডিয়ার উদ্যোগে সোচ্চার প্রতিবাদ সভা

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

তরুণ বিশ্বাস কলকাতা-

এস আই আরের নামে মানুষ হেনস্থা,প্রতিবাদে এবার রাস্তায় নামলো সি.পি.ডি.আর.ইন্ডিয়া,(C.P.D.R India)
যতই দিন যাচ্ছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে (SIR) এস আই আর বিরোধী আওয়াজ ততোই জোরদার হচ্ছে প্রত্যেক জেলাগুলোতে।যেখানে বহু জায়গায় কোনো রাজনৈতিক দলের ব্যানারে ফেস্টুন ছাড়াই সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন।শান্তিপূর্ণ সেই প্রতিবাদে জ্বালানো হচ্ছে মোমবাতি,পালন করা হচ্ছে এস আই আরের বলি মৃত মানুষের জন্য নীরবতা।এমনটাই চিত্র দেখা গেলো হাওড়া ময়দান এলাকায় শরৎ সদন সম্মুখে ৬ই ফেব্রুয়ারি২০২৬ এদিন রাজ্যের এক শীর্ষ মানবাধিকার সংগঠন সিপিডিআর ইন্ডিয়ার উদ্যোগে এক সোচ্চার প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যাতে বক্তব্য রাখেন এই সংগঠনের রাজ্য সভাপতি শ্রী দিবাকর গাঙ্গুলী।দিবাকর বাবু বর্তমান জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন,এই রাজ্যে এস আই আরের নামে মানুষকে চরম হায়রানি করা হচ্ছে।যার ফলে বহু বয়স্ক মহিলা থেকে পুরুষ চরম দুর্ভোগে পড়েছেন।এই কমিশন সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে।যে কারণে গরীব মানুষ থেকে সংখ্যা লঘু মুসলিম আজ সবাই আতঙ্কিত।আর সেই আতঙ্ক সহ্য করতে না পেরে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।একই সাথে বিএলও রাও আত্মহত্যা করছেন।তার বক্তব্য মানুষের এই মৃত্যু মিছিলে এই পর্যন্ত 150 বেশি মানুষ প্রাণ দিয়েছেন।যা একজন মানবাধিকার কর্মী হিসাবে মেনে নেওয়া তাদের পক্ষে অসম্ভব।আর সেই কারণে এদিন রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হলেন তাঁরা। এদিনের প্রতিবাদে সামিল সাধারণ মানুষ বিভিন্ন রকম প্লাকার্ড নিয়ে উপস্থিত হন। এবং তারা মোমবাতি প্রজ্জ্বলন করে ও মৃতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।আক্ষরিক অর্থে যা অভিনব ছিল বলা যায়।