প্রাকৃতিক হেয়ার কেয়ারে ন্যাচারালস বাই রাখি’র নতুন ঠিকানা গুলশানে প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬ মো আবদুল করিম সোহাগ -ঢাকা গুলশানের পুলিশ প্লাজায় চালু হলো দেশীয় হেয়ার কেয়ার ব্র্যান্ড ‘ন্যাচারালস বাই রাখি’র নতুন শো-রুম। গতকাল ৬ ফেব্রুয়ারি, শুক্রবার এক আয়োজনের মধ্য দিয়ে শো-রুমটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, মডেল ইমতু রাতিশ ও ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা।এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাখি সাহা এবং ভিক্টর সাহা। ‘ন্যাচারালস বাই রাখি’ মূলত প্রাকৃতিক উপাদানভিত্তিক হেয়ার কেয়ার পণ্য নিয়ে কাজ করছে। ২০২১ সাল থেকে শুরু করে ‘ন্যাচারালস বাই রাখি’ পৌঁছেছে বাংলাদেশের কোনায় কোনায়। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের প্রথম আউটলেট রয়েছে। এছাড়াও রয়েছে নিজস্ব এগ্রো প্রজেক্ট, ফ্যাক্টরি, এবং দক্ষ সাইন্টিস্ট ও কেমিস্ট। প্রতিটি উপাদান প্রাকৃতিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সব প্রোডাক্ট ল্যাব টেস্টেড—যা চুলের জন্য নিরাপদ ও কার্যকর সমাধান নিশ্চিত করে। তাদের প্রোডাক্ট গুলো বি এস টি আই এবং ISO & GMP সার্টিফাইড। তাদের পণ্যের তালিকায় রয়েছে ন্যাচারাল হেয়ার অয়েল, হেয়ার নিউট্রিশন সিরাম, হেয়ার স্পা প্যাক, মেহেদী মিক্স, অনিমিক্স অনিয়ন শ্যাম্পু এবং সিল্ক ড্রপ হেয়ার সিরাম। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সব পণ্যই শতভাগ অথেনটিক এবং নিজস্ব ব্র্যান্ডের আওতায় তৈরি। উদ্বোধনী আয়োজনে অতিথিরা ব্র্যান্ডটির উদ্যোগকে স্বাগত জানান এবং দেশীয় প্রাকৃতিক পণ্যের প্রতি আস্থা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন এই শো-রুমের মাধ্যমে গ্রাহকের কাছে সরাসরি মানসম্মত প্রাকৃতিক হেয়ার কেয়ার পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ‘ন্যাচারালস বাই রাখি’। News PhotoCard SHARES বিনোদন বিষয়: