আসুন সিংহ মার্কায় ভোট দিয়ে আনোয়ারা কর্ণফুলীকে আধুনিক উপজেলায় পরিনত করি – মোঃ এমরান চৌধুরী

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরীর নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তার পরিবারের সকল সদস্যরাও অংশগ্রহণ করছেন নিয়মিত।।

‎শুক্রবার (৬ই ফেব্রুয়ারী ) সকাল থেকে রাত পর্যন্ত  আনোয়ারা  উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।। এ সময়  সিংহ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। প্রচারণায় অংশ নেন প্রার্থী মোঃ এমরান চৌধুরী।সাথে ছিলেন তার সহধর্মিণী আরজু বেগম চৌধুরী,ভাই ওমর ফারুক সহ এনডিএম পরিবারের সদস্যরা।

‎এসময় তারা আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিন্ধুক পাড়া, পূর্ব কন্যারা, পূর্ব সিংহরা, বারহাইন ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান।

প্রচারণায় মোঃ এমরান চৌধুরীকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আনোয়ারা কর্ণফুলীকে

<‎আধুনিক উপজেলা রুপান্তরের সুযোগ দেওয়ার আহবান জানান।

‎এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।