নির্বাচিত হলে চাঁদাবাজ মামলাবাজদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেব: এডভোকেট মিজান চৌধুরী

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

চন্দনাইশ(চট্টগ্রাম))প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকার) স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন এডভোকেট মিজানুল হক চৌধুরী । তারই ধারাবাহিকতায় শুক্রবার ( ৬ই ফেব্রুয়ারি) বিকালে দোহাজারী পৌরসভাস্থ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। গণসংযোগকালে এডভোকেট মিজানুল হক চৌধুরী এলাকার মামলা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সংক্রান্ত নানা সমস্যা সম্পর্কে স্থানীয়দের কথা শোনেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে চাঁদাবাজ মামলাবাজদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়া হবে। জনগণের বাস্তব সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানার মাধ্যমেই কার্যকর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সম্ভব। আমি প্রতীক বা দলের চেয়ে মানুষের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি। তাই গণসংযোগ ও প্রচারণার এই কার্যক্রম নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান। আগামী ১২ই ফেব্রুয়ারি আপনাদের পছন্দের প্রতীক ফুটবল মার্কায় রায় দিয়ে এই চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয় (আংশিক) আসনের সর্বস্থরের জনসাধারণের সেবা করার সুযোগ করে দেয়ার আহবান জানান। এসময় গনসংযোগে আরো উপস্থিত ছিলেন নির্বাচনী প্রধান সমন্বয়ক মোশারফ হোসেন,সার্বজনীন নাগরিক পরিষদের সদস্য ফরমানুল্লাহ চৌধুরী,মোঃ হাবিব,ওয়াসিউল হক চৌধুরী,ফয়সাল,এম.এ রোমান শিবলী প্রমুখ।