নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটর ইসমিতা ইসরাত প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬ মো আবদুল করিম সোহাগ -ঢাকা ২০২১ সালে শোবিজে পথচলা শুরু করার পর থেকে নিয়মিত কাজের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলছেন ইসমিতা ইসরাত। কনটেন্ট ক্রিয়েশনকে কেন্দ্র করে গত চার-পাঁচ বছর ধরে তিনি সক্রিয় রয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। ধারাবাহিক কাজ আর শেখার আগ্রহ তাকে ধীরে ধীরে সামনে এগিয়ে নিচ্ছে। ইসমিতা মূলত একজন ইনফ্লুয়েন্সার, লাইফস্টাইল ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর। তার তৈরি কনটেন্টে লাইফস্টাইল, স্কিনকেয়ার, ফিটনেস ও ট্রাভেলিং বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। দৈনন্দিন জীবনযাপন, সৌন্দর্যচর্চা থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতা—বিভিন্ন বিষয় তিনি সহজভাবে তুলে ধরেন, যা তরুণ প্রজন্মের কাছে ভালো সাড়া পাচ্ছে। পেশাগতভাবে তিনি যুক্ত আছেন ‘সভ্যতা বাই রিফাত’ ক্লোদিং ব্র্যান্ডের সঙ্গে। ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক এই কাজ তার কনটেন্ট তৈরিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। এতে করে ক্যামেরার সামনে কাজ করা, উপস্থাপনা ও স্টাইল সেন্স—সব ক্ষেত্রেই নিজেকে আরও দক্ষ করে তুলছেন তিনি। ভবিষ্যতে মিডিয়াতে শক্ত অবস্থান তৈরি করাই ইসমিতার লক্ষ্য। ভালো সুযোগ পেলে মডেলিং ও অভিনয়ে কাজ করার ইচ্ছাও রয়েছে তার। নিয়মিত পরিশ্রম ও আত্মবিশ্বাসকে তিনি নিজের মূল শক্তি মনে করেন। মুন্সিগঞ্জে জন্ম নেওয়া এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর মনে করেন, মানসম্মত কাজই একজন মানুষকে আলাদা করে তুলে ধরে। তাই জনপ্রিয়তার চেয়ে গুণগত কনটেন্ট তৈরিতে বেশি মনোযোগ দিতে চান তিনি। স্বপ্ন মিডিয়ায় নিজের একটি দৃঢ় অবস্থান গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছেন ইসমিতা ইসরাত। News PhotoCard SHARES বিনোদন বিষয়: