চট্টগ্রাম  ৮ এর আসনের ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহ এর সাথে কধূরখীল মারজিন বৌদ্ধ বিহারে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া

আমরা সকল সম্প্রদায়ের মানুষদের নিয়ে, সহাবস্থান থেকে সম্প্রীতির বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কধূরখীল মারজিন বৌদ্ধ বিহারে মতবিনিময় সভায় চট্রগ্রাম ৮ এর ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহ এ কথা বলেন।

বৃহস্পতিবার ৫ ফেব্রয়ারি কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ও আন্তর্জাতিক প্রজ্ঞা বিদর্শন ভাবনা কেন্দ্র ও সার্বজনীন বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত দীপানন্দ মহাস্থবির মহোদয়রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এরশাদুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে বৌদ্ধ ধর্মীয় কল্যাণে ট্রাস্টের ট্রাস্টি যুবনেতা বাবু রুবেল বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী শকওত আলী, সাধারন সম্পাদক চিটাগাং কাস্টমস্ এজেন্ট এসোসিয়েশন, সাবেক চেয়ারম্যান আজিজুল হক, সাধক ডালিম বড়ুয়া,উদ্বোধনী বক্তব্য রাখেন লায়ন সোহেল বড়ুয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের বোয়ালখালী উপজেলার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট দক্ষিণ জেলার সহ-সভাপতি প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী,ড.সবুজ বড়ুয়া,দেবপ্রিয় বড়ুয়া,শিক্ষিকা স্মরনিকা বড়ুয়া ও উত্তম বড়ুয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জুয়েল বড়ুয়া,সুমন বড়ুয়া,মিন্টু বড়ুয়া,অম্লান বড়ুয়া ও মারজিন বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।।