বোয়ালখালীর মেধাবী কন্যা প্রান্তিকা দাশ তুলির অসাধারণ সাফল্যে গর্বিত এলাকাবাসী প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬ বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -: বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দাশগুপ্ত শ্যামল এর কনিষ্ঠ কন্যা প্রান্তিকা দাশ তুলি এক অনন্য শিক্ষাগত সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রান্তিকা দাশ তুলি বোয়ালখালী উপজেলাধীন ৩২ নং শাকপুরা হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালে সফলতার সঙ্গে মেধা বৃত্তি অর্জন করে। পরবর্তীতে অষ্টম শ্রেণীতেও সে বৃত্তি লাভ করে তাঁর মেধার স্বাক্ষর রাখে। শিক্ষাজীবনের ধারাবাহিক কৃতিত্বের অংশ হিসেবে প্রান্তিকা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ–৫ অর্জন করে। তারই ফলশ্রুতিতে এবার সে সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ ভর্তির সুযোগ পেয়েছে। প্রান্তিকার এই সাফল্যে পরিবার, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল চিকিৎসক জীবন কামনা করছেন সবাই। News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: