চন্দনাইশে বিএনপির নির্বাচনী প্রচারনায় গণজোয়ার

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌরসভা ৯ নং ওয়ার্ডে প্রচার প্রচারনায় গণজোয়ার শুরু হয়েছে। ধানের শীষের পক্ষে মাঠে নেমেছে তৃণমূল নেতাকর্মীরা।
বুধবার (৪ ফ্রেরুয়ারী) উপজেলার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় উৎসমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারনা। এছাড়াও প্রতিদিন চলছে ওয়ার্ডের প্রতি ভোটারের ঘরে ঘরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতিকে ভো দেওয়ার জন‍্য ভোটারদের উদ্ধুদ্ধকরণসহ বিভিন্ন কর্মসূচী।
নির্বাচনী প্রচারনায় নেতৃত্ব দেন, চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য সচিব আইনুল হুদা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আব্দুল মজিদ শাহ, পৌরসভা যুবদলের যুগ্ম-আহবায়ক আলহাজ্ব সুমন চৌধুরী, পৌরসভা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফু, পৌরসভা ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আকতার হোসেন সহ তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে চলছে ব্যাপক প্রচারনা।