কেষ্টপুর সানি পার্লস স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

সল্টলেকের ই জেড সি সি তে কেষ্টপুরের সানি পার্লস স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি -২০২৬ অনুষ্ঠিত হয়। শিশু ছাত্রছাত্রী সব মিলিয়ে প্রায় এক হাজার মানুষের সমাগম হয়। ২০০১ সালে সানি অর্থাত যার নামে স্কুল সে বকখালির সমুদ্রে ডুবে যায় মাত্র ১৯ বছর বয়সে। তারপরে ২০০৪ সালে সানি-র পিতা মাতা বিপ্লব ঘোষ ও তাপসী ঘোষ এই কিন্ডারগার্টন ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন।
এই অনুষ্ঠানে প্রায় সব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। নাচ,গান ও নাটক পরিবেশন করে আনন্দে ভরিয়ে তোলে। শিক্ষিকারা নাচও গান করেন। প্রত্যেক বছরের মত এবারেও “সানি সম্মান ২৬”দেওয়া হয় অভিনেতা ও লেখক বরুন চন্দ এবং অভিনেতা ও গায়ক অরিন্দম গাংগুলি-কে। উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রীতা ঘোষাল ও স্কুলের প্রেসিডেন্ট দেবব্রত ঘোষ। প্রত্যেকে তাদের নিজস্ব বক্তব্য রাখেন। হংসরাজখ্যাত অরিন্দম একটি গান শুনিয়ে সকলকে মুগ্ধ করেন। স্কুলের চিফ মেন্টার কবি সাহিত্যিক বিপ্লব ও অধ্যক্ষা তাপসী স্কুলের নানা সাফল্যের ঘটনা উল্লেখ করেন। সমস্ত
অনুষ্ঠানটি সঞ্চালকের ভূমিকায় ছিলেন স্কুলের কো-অর্ডিনেটর রম্যাণি ও ঋতানীতা।স্কুলের The Journey ম্যাগাজিনটি প্রকাশ হয়।