
প্রথম ডেক্স
চট্রগ্রামের বন্যা কবলিত সাতকানিয়া উপজেলার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন এনজিও সংস্থা আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH )।
বুধবার সারাদিন ব্যাপী সাতকানিয়া উপজেলার অন্তর্গত ৬নং এওচিয়া ইউনিয়ন উত্তর পশ্চিম গাটিয়াডেঙ্গা ৯নং ওয়ার্ড এর দুর্গত এলাকায় মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেঃ আবু হাসান। উপস্থিত ছিলেন সংগঠনের আমির হোসেন, মারুফা, নাজমা আক্তার, আংথোইনুর, শারমিন আক্তার, এস. এম. কামরুল ইসলাম, এনাম হোসেন আবু তৈয়ব ড. আব্দুল হালিম মিয়াজী, মো. আবু হাসান, অ্যাডভোকেট রূপম দাস, আইনুন নাহার, জোহুরা খাতুন, শাহাদাত হোসেন সহ আরো অনেকে।
আইপিএসপিজে ( IPSPJ BANGLADESH ) বাংলাদেশ শাখার সভাপতি মোঃ আবু হাসান বলেন, এই ত্রাণ বিতরণে যারা সহযেগিতা করেছেন এবং সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের সম্মিলিত প্রচেষ্টা, উদারতা এবং সক্রিয় অংশগ্রহণে এই মানবিক মিশনটিকে সফল করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা সকলে মিলে চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে আছি এবং মানবতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।