চট্রগ্রাম ১৩ আসনে সিংহ প্রতীকের প্রচারণায় আনোয়ারা কর্ণফুলীকে কলঙ্কমক্ত করার আহবান 

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সিংহ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এমরান চৌধুরীর নির্বাচনী প্রচারণা জমজমাট হয়ে উঠেছে।

সোমবার (২রা ফেব্রুয়ারী ) সকাল থেকে রাত পর্যন্ত  আনোয়ারা ও কর্ণফুলী  উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়।। এ সময়  সিংহ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। প্রচারণায় অংশ নেন প্রার্থী মোঃ এমরান চৌধুরীর ভাই ওমর ফারুক ও তার সহধর্মিণী আরজু বেগম চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা।

‎আরজু বেগম চৌধুরী আনোয়ারা উপজেলার সিংহরা ও বোয়ালগাও গ্রামে অন্যদিকে তার ভাই  ওমর ফারুক কর্ণফুলী উপজেলার বোর্ড বাজার,চরল্যাক্ষা,ডাংগারচর,ডায়মন্ড সিমেন্ট, ইছানগর বাজার ও পুরাতন ব্রীজঘাট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।‎

প্রচারণায় মোঃ এমরান চৌধুরীকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আনোয়ারা কর্ণফুলীকে নতুন করে গড়ে তুলতে সহযোগিতার সুযোগ দিতে আহবান জানান।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।