মানবাধিকার স্বীকৃতিতে উচ্ছ্বসিত আদ্রিকা এ্যানী

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬

মো আবদুল করিম সোহাগ -ঢাকা

গতকাল ২৮ জানুয়ারি ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মডেল ও অভিনেত্রী আদ্রিকা এ্যানীকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে আদ্রিকা এ্যানী বলেন, এই স্বীকৃতি পেয়ে তিনি ভীষণ আনন্দিত। তার ভাষায়, এত বড় একটি মানবাধিকার সম্মাননা পাওয়ার পর নিজের দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি মনে করেন, এই অ্যাওয়ার্ড তাকে ভবিষ্যতে আরও ভালো ও অর্থবহ কাজ করার অনুপ্রেরণা দেবে।
তিনি আরও জানান, যেহেতু এটি হিউম্যান রাইটস বিষয়ক অ্যাওয়ার্ড, তাই ভবিষ্যতে মানবাধিকার নিয়ে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে তার। মানবাধিকার সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আদ্রিকা এ্যানীর মতে, ভালো কিছু করতে চাইলে আগে ভালো কাজ করতে হয়, কারণ ভালো কাজ ছাড়া এমন স্বীকৃতি পাওয়া সম্ভব নয়।
বাংলাদেশে এসে একের পর এক সম্মাননা পাওয়া তাকে আবেগাপ্লুত করেছে বলেও জানান এই অভিনেত্রী। তার কথায়, প্রতিটি স্বীকৃতির সঙ্গে দায়িত্বও বাড়ছে, যা তাকে সামনে আরও ভালো কিছু করার সাহস ও ইচ্ছা জোগাচ্ছে।
শেষে এই সম্মাননার জন্য আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আদ্রিকা এ্যানী।