আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে গ্রাম ডাঃ কল্যাণ সমিতির নেতৃবৃন্দের  সাক্ষাৎ

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্রগ্রামের আনোয়ার উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরীর  সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

‎আজ বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি )  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী পল্লী চিকিৎসকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি রুগীদের অপ্রয়োজনীয়  এন্টিবায়োটিক না দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি অপ্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা চাপিয়ে না দেওয়ারও পরামর্শ দেন। সরকারী নির্দেশনায় যেভাবে চিকিৎসা করার জন্য আইনকানুন আছে সেগুলো মেনে চলার পরামর্শ দেন।অন্যথায় তিনি আইন অমান্যকারীদের উপর আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।

‎এসময় পল্লী চিকিৎসকগণ সকল নিয়মকানুন মেনে প্রান্তিক চিকিৎসা সেবা গ্রহণকারীদের চিকিৎসা দেওয়ার অঙ্গীকার করেন।

এতে সংগঠনের সভাপতি কংস রাজ দত্ত, সহ সভাপতি পি কে দাশ ( বাবলু ), সাধারন সম্পাদক সজল দাশ, কোষাধ্যক্ষ শম্ভু রন্জন দত্ত, উপদেষ্টা সজল মিত্রসহ প্রায় ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।