সংগীতাঙ্গনে লাবনী আক্তারের নতুন যাত্রা

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

মো আবদুল করিম সোহাগ-ঢাকা

সংগীত জগতে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন উদীয়মান শিল্পী লাবনী আক্তার। সম্প্রতি তার কণ্ঠে প্রকাশ পেয়েছে দুটি নতুন গান— “জানেমান” এবং “ও রসিক বন্ধু”—যা ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ভালো সাড়া ফেলেছে।

রোমান্টিক আবহে নির্মিত গান “জানেমান” শ্রোতাদের নিয়ে যায় প্রেম আর আবেগের ভিন্ন এক জগতে। অন্যদিকে, লোকজ ও প্রাণবন্ত ঢঙে গাওয়া “ও রসিক বন্ধু” গানটি শ্রোতাদের মনে এনে দেয় গ্রামীণ জীবনের রঙিন অনুভূতি। ভিন্ন ঘরানার এই দুই গানেই লাবনী আক্তারের কণ্ঠের সাবলীলতা ও আবেগী উপস্থাপন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
লাবনী আক্তার জানান, গানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই তার মূল লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, ভালো গান কখনো সীমাবদ্ধ থাকে না—তা নিজস্ব পথেই শ্রোতার কাছে পৌঁছে যায়।

সংগীতপ্রেমীদের আশা, আগামীতেও লাবনী আক্তার নতুন নতুন গান দিয়ে শ্রোতাদের চমকে দেবেন এবং বাংলা সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করবেন।