সোনাপুরে আকাশ বার্তা পত্রিকা’র ২৬ তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

তরুণ বিশ্বাস কলকাতা-

আকাশ বার্তা পত্রিকা’র ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৬ জানুয়ারি সোমবার ২০২৬ সোনারপুর কোলোগোড় তরফদার পাড়া শাখা দপ্তর:- ক্যার্যালয়ে আকাশ বার্তা পত্রিকার সম্পাদক আকাশ চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সংবাদকর্মী তরুণ বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন।বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি দেবাশীষ চট্রোপাধ্যায়, মান্যবর অতিথি ছিলেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত গীটারিস্ট স্বপন সেন, সাহিত্যিক ও কবি হাজী মহ: আলতাফ উদ্দিন মন্ডল,স্মল এন্ড মিডিয়া নিউজ পেপার এর আজীবন সদস্য ও আকাশ বার্তা পত্রিকা’র রিপোর্টার সত্যাশিস রায়,শিক্ষাবিদ সঞ্জয় চ্যাটার্জি,বাচিক শিল্পী ও সাংবাদিক প্রদীপ কুমার সেন,বাংলা গ্রীল্ড এর সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, মো:হামিদ সাহেব,প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট এর রাজ্য সভাপতি ড:সাশ্বতী দাস,প্রাজ্ঞলা বার্তা ও নিউজ পূর্বতারা’র চীফ কো-অর্ডিনেটর তরুণ বিশ্বাস,লেখিকা ও অভিনেত্রী শিল্পী চক্রবর্তী,সমাজসেবিকা অরুন্ধুতী দাসগুপ্ত,মন্টু ভাগ,সোমা পাইন প্রমুখ। উল্লেখ্য যে বর্ষপূর্তি উপলক্ষে অতিথিদের মেমেন্টো,ব্যেইজ ও মেডেল দিয়ে বরণ করে নেন। দুপুর খাওয়া দাওয়া,পড়ুয়া ছাত্র-ছাত্রীদের খাতা,কলম ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় সভার মাঝে কথা,ছড়া,কবিতা ও বিভিন্ন ধরনের গানে মনমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে।