লালকেল্লা হরিনাম মহাযজ্ঞ ট্রাস্টের উদ্যোগে ভক্তমতলীতে হরিনাম সংকীর্তন

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

তরুণ বিশ্বাস,কলকাতা

ভুবন মঙ্গলময় হরিনাম ধ্বনিতে মুখর ভক্তমতলী এলাকা লাল কেল্লা হরিনাম মহাযজ্ঞ ট্রাস্টের উদ্যোগে শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব ২০২৬ লাল কেল্লা হরিনাম মহাযজ্ঞ ট্রাস্টের পরিচালনায় ও শুভানুধ্যায়ী তক্তমতলী ১৩ বুক যুবকবৃন্দ, এলাকাবাসী বৃন্দ এবং বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার আন্তরিক সহযোগিতায় ২৭ জানুয়ারি হইতে-২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত তক্তমতলী এলাকায় অত্যন্ত ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হল ভুবন মঙ্গল শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব। ভক্তি,কীর্তন ও আধ্যাত্মিকতার মিলনক্ষেত্র
সারাদিনব্যাপী আয়োজিত এই সংকীর্তন মহোৎসবে সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পুজো ও কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ভক্তদের হৃদয়স্পর্শী অংশগ্রহণ এবং কীর্তনীয়াদের খোলের তালে তালে সুর মিলিয়ে চলতে থাকে অবিরাম হরিনাম সংকীর্তন। খোল–কর্তালের তালে তালে রাধাগোবিন্দের নামগান খোল,করতাল ও মৃদঙ্গের সুরে সুর মিলিয়ে “হরিবোল”ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। কীর্তনের সুমধুর সুরে ভেসে যায় চারদিক—মন যেন হারিয়ে যায় ভক্তির গভীর স্রোতে। এলাকার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে সংকীর্তনের ঐশ্বরিক আবেশ।সন্ধ্যায় আরতি ও বিশেষ পূজা প্রতিদিন সন্ধ্যায় শ্রীশ্রী রাধাগোবিন্দের আরতি ও বিশেষ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের এক অনন্য অধ্যায় রচিত হয়। প্রদীপের আলো, ধূপের সুগন্ধ এবং ভক্তদের কণ্ঠে উচ্চারিত হরিনাম—সব মিলিয়ে সৃষ্টি হয় এক অপার্থিব,শান্তিময় পরিবেশ। সকলের
সহযোগিতায় সফল মহোৎসব এই মহোৎসব সফল করে তুলতে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন—ট্রাস্টের সদস্যবৃন্দ,যুবকবৃন্দ, এলাকাবাসী ও বিভিন্ন ক্লাব সংস্থা—তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি পরিণত হয় এক মহামিলনে।ধর্ম,ভক্তি ও সামাজিক ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে রইল এই শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহোৎসব।