
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্রগ্রাম ১৩ আসনে ৫ম দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন সিংহ প্রতীকের এনডিএম প্রার্থী মোঃ এমরান চৌধুরী।
জাতীয় সংসদ নির্বাচন এর প্রচারণা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকেই। চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের প্রার্থীরা তার তাদের কর্মী বাহিনী নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। তারই ধারাবাহিকতায় আজ ৫ম দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এনডিএম এর সিংহ প্রতীকের প্রার্থী মোঃ এমরান চৌধুরী।
তিনি আজ সকালে আনোয়ারা উপজেলার পরৈইকৌড়া ইউনিয়নের সত্তার হাট, বারশত ইউনিউনের কালিবাড়ি,বৈরাগ ইউনিয়নের চাতরী চৌমুহনী,সিইউএফএল, কেইপিজেড, সেন্টার, ১৫ নং ঘাট সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
এসময় তিনি ভোটার সহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, আগামী নির্বাচন হবে ইনসাফের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে রচিত হবে ফ্যাসিস্টদের অন্যায় অত্যাচারের কবর। আনোয়ারা কর্ণফুলীকে কলঙ্কিত করেছিলেন আনোয়ারার সেই ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী। আনোয়ারা কর্ণফুলীকে আগামীতে কলঙ্কমুক্ত করতে তাকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।