পতেঙ্গায় প্রভাতী ছাত্র সংঘের বাণী অর্চনা উদযাপন

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

প্রথম ডেক্স

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেছেন, জীবন থেকে অজ্ঞান ও অসত্য বর্জন করে জ্ঞান ও সত্য প্রতিষ্ঠা করাই সরস্বতী পূজার শিক্ষা। যে জাতি যত জ্ঞানী, সে জাতি তত উন্নত ও এগিয়ে। সভ্যতার প্রথম ও প্রধান মানদণ্ড বিদ্যা-জ্ঞান। আধুনিক বৈশ্বিক গ্রামে টিকে থাকতে হলে জ্ঞান ও মেধার চর্চার কোন বিকল্প নেই।
গতকাল পতেংগাস্থ মহাজনঘাটা প্রভাতী ছাত্র সংঘ আয়োজিত সার্বজনীন বাণী অর্চনার ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত মহাজন সাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী মোহন লাল মহাজন। বিশেষ অতিথি ছিলেন দীপিকা সংঘের সাধারণ সম্পাদক উত্তম শীল, লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মানিক রতন শর্মা, পতেংগা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মহাজন নব, সাধারণ সম্পাদক সুজন শীল, মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সমীর মহাজন লিটন, লিটন চৌধুরী, সারেগামাপা সংগীত একাডেমির পরিচালক অধীর শীল, বাণী অর্চনা কমিটির সভাপতি রাহুল শীল।
সংগঠনের অর্থ সম্পাদক এড. অন্তু মহাজনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল গুণীজন সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ, আরতি প্রতিযোগিতা, ‘চট্টলায় জন্মে, বিশ্বমঞ্চে’ নামক চিত্র প্রদর্শণী ও প্রসাদ বিতরণ।