আনোয়ারার খিলপাড়ায় তিনদিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ ধামের মহানাম যজ্ঞ আগামীকাল থেকে শুরু

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৬

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খিলপাড়া গ্রামের শ্রী শ্রী জগন্নাথ ধামের ১২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনদিন ব্যাপী সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ আগামী ২৬,২৭, ২৮ জানুয়ারী রোজ  সোম  মঙ্গলবার ও বুধবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান মালায় রয়েছে, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, শ্রী শ্রী গীতা যজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,ফ্রী চিকিৎসা সেবা, তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও আন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ।

‎মহতি এই অনুষ্ঠানমালার তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীতন পরিবেশন করবেন লক্ষী নারায়ণ সেবা আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ সুজিত চৈতন্য  বৈষ্ণব বাবাজী। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুষ্টিয়া লালন একাডেমির ভজন ক্ষ্যাপা।

২৬ জানুয়ারী সোমবার  মংগল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুরু হয়ে মহতি অনুষ্ঠানটি ২৮ জানুয়ারী বুধবার ভোরে তারকব্রহ্ম মহানাম যজ্ঞের পূর্ণাহুতি ও নন্দোৎসবের মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে।

‎শ্রী শ্রী জগন্নাথ ধাম উৎসব পরিষদের সভাপতি রুপন দেবনাথ ও সাধারণ সম্পাদক রিপন দেব নাথ অনুষ্ঠান মালায় সকলের উপস্থিতি কামনা করেছেন।