লোহাগাড়ার কলাউজান নাথপাড়ায় বাণী অর্চনা উদযাপন

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৬

প্রথম ডেক্স 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রভাষক, গবেষক পলাশ কান্তি নাথ রণী বলেছেন, বাণী বন্দনা জ্ঞান অর্জনের বিনীত প্রার্থনা। জ্ঞানই আলো, জ্ঞানই শক্তি। অন্ধকার নামক অজ্ঞান হলো মূলত জ্ঞানের অনুপস্থিতি। সরস্বতী পূজা অজ্ঞানকে বর্জন করে, জ্ঞান অর্জনের শিক্ষা দেয়। বিদ্যাজ্ঞানে সমৃদ্ধ হওয়াই বাগী অর্চনার প্রকৃত অঙ্গীকার।

লোহাগাড়া উপজেলার কলাউজান নাথপাড়া সার্বজনীন বাণী অর্চনা উদযাপন পরিষদ আয়োজিত বাণী অর্চনার ধর্মসম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। শ্রীশ্রী কৃষ্ণাদ্বৈত মন্দির প্রাঙ্গনে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া এ আয়োজনে পবিত্র গীতাপাঠ করেন শিল্পী শিমুল কান্তি নাথ। পরিষদের সভাপতি প্রণব কান্তি নাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুব্রত কান্তি নাথ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্দিরের সভাপতি অধর কান্তি নাথ, সাধারণ সম্পাদক শিক্ষক খোকন কান্তি নাথ, মহোৎসব কমিটির সভাপতি শিক্ষক রূপন কান্তি নাথ, সাধারণ সম্পাদক স্বপন কান্তি নাথ, শিক্ষক নারায়ণ কান্তি নাথ, ডাঃ সুভাষ চন্দ্র নাথ, সমাজসেবী সুকুমার নাথ, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ নাথ, দুর্গাপূজা কমিটির সভাপতি শিবু কান্তি নাথ, শিক্ষক নিরোধ বরণ নাথ, সমাজসেবী শান্তিপদনাথ ও বাণী অর্চনা পরিষদের উপদেষ্টা এড. নয়ন কান্তি নাথ।
শেষে পূজা উপলক্ষ্যে আয়োজিত অন্তরাঙ্গন ও বহিরাঙ্গন প্রতিযোগিতাসমূহে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং রাতেপ্রখ্যাত শিল্পী নয়ন ঢাকী ও তাঁর দলের পরিবেশনায় আরতি অনুষ্ঠিত হয়।