ফটিকছড়ি নাজিরহাট শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

নয়ন নাথ, ফটিকছড়ি প্রতিনিধি

আজ ২১ই জানুয়ারী ২০২৬ইং রোজ বুধবার ফটিকছড়ি উপজেলা নাজিরহাট শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম চেতনা সংঘের উদ্যোগে ২ দিন ব্যাপী মহানাম সংকীর্তন,শ্রী শ্রী গীতাপাঠ,ভোগারতি,শ্রী গুরুপূজা,মহাপ্রসাদ আস্বাদন,গীতাপাঠ প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীতাঞ্জলী,ভোগ নিবেদন ও মানব কল্যাণে বিশ্বশান্তি সমবেত প্রার্থনা করা হয়।এবং মহতী ধর্মসভা আজ দুপুরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলক করেন আদেশ ব্রহ্মচারী,মানিকছড়ি,বড়ইতলী।উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুমন কুমার বণিক,প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি,বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নির্মল কান্তি দেবনাথ,শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, সাধারণ সম্পাদক,শ্রী শ্রী জম্মষ্ঠমী পরিষদ বাংলাদেশ,চট্টগ্রাম উত্তর জেলা।উপস্থিত হিসেবে আরও ছিলেন ডাঃরণজিত বরণ দাশ,পন্ডিত লিংকন চক্রবর্তী,প্রভাষক রুপন দাশ,প্রভাশ দে,আশীষ চক্রবর্তী,ধনঞ্জয় নাথ,মানস চক্রবর্তী,লিটন মহাজন,লিটন নাথ,পাঁচ কড়ি নাথ,আদিত্য সৈকত দাশ,উজ্জ্বল নাথ,ইমন নাথ, সহ প্রমুখ।
আগামীকাল ২২ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার মহা নামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন মহোৎসব পরিচালনা কমিটি।