মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস নিযুক্ত প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬ আনোয়ারা (প্রতিনিধি), চট্টগ্রাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন পশ্চিমচাল ইসলামিয়া (এম.এ) কামিল মাদ্রাসা, আনোয়ারার সম্মানিত মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা আশেকুর রহমান আল-কাদেরী। দীর্ঘদিন ধরে দীনি শিক্ষা ও হাদিস শিক্ষায় তাঁর অবদান, অভিজ্ঞতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। এই সম্মানজনক নিয়োগে ধর্মপ্রাণ মুসলিম সমাজ, আলেম-উলামা, ছাত্র-শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা আশেকুর রহমান আল-কাদেরীর প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তায়ালা তাঁকে নেক হায়াত, সুস্বাস্থ্য এবং দীনি খেদমতে আরও অধিক সফলতা দান করুন—আমিন। News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: