পটিয়ায় মালিয়ারা-মহিরা-মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬ অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)ঃ চট্টগ্রাম জেলার অর্ন্তগত পটিয়া উপজেলাধীন জিরি ইউনিয়ন এলাকার ঐতির্য্যবাহী মালিয়ারা-মহিরা-মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন-২০২৬ উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়। মঙ্গবার(২১শে জানুয়ারী) অনুষ্টিত এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল মোনাফ। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুজিত কুমার চৌধুরী।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বাবু অমলেন্দু বিকাশ দাশ,বাবু রনজিত কুমার চৌধুরী এবং শিক্ষক-শিক্ষিকা মন্ডলীসহ ছাত্র-ছাত্রী বৃন্দ।সমগ্র অনুষ্টান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সুপার কৃষ্ণ মহাজন। উল্লেখ্য সভাশেষে অনুষ্টানের অতিথিবর্গ একযোগ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। News PhotoCard SHARES শিক্ষা বিষয়: