নয়ন নাথ, ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করেছে। অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি মধ্যরাতে ফটিকছড়ি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ৭ জনকে আটক করা হয়।
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, “বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতভর অভিযান চালিয়ে আমরা ৭ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে
৩টি ছোরা, ৩টি দা, ২টি চাকু,১টি একনালা বন্দুক৩ রাউন্ড কার্তুজ।