দোহাজারীতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

 

নুহসিল মুস্তফা জাহাঙ্গীর- চন্দনাইশ ( চট্টগ্রাম ) 

দোহাজারী পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শ্রাবণের উদ্যোগে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম শ্রাবণ। এতে সভাপতিত্ব করেন দোহাজারী পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক টপ টেন কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুর ইসলাম, কৃষক দলের নুরুন্নবী ও আবুল হোসেন, বিএনপি নেতা ফরিদ, জসিম, কামাল ও গফুর।
এছাড়াও যুবদলের সদস্য লোকমান, শোয়েব, আইয়ুব, পারভেজ, শহীদ, আশিক, মুস্তাফিজ, আজাদ, অলি এবং ছাত্রদলের ফরহাদ ফাহিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুল ইসলাম শ্রাবণ বলেন, চন্দনাইশে আলহাজ্ব নুরুল আনোয়ার চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি অতীতের মতোই ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন, জিয়া পরিবারের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের কাছে ধানের শীষ প্রাণের প্রতীক। আল্লাহ সহায় হলে আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কৃষক কৃষি কার্ড পাবে এবং পরিবারের নারীরা ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি দোহাজারীকে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত করে মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান এবং বলেন, আগামী নির্বাচন কঠিন হবে। তাই ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করতে হবে।