চন্দনাইশে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৯ জানুয়ারি) বিকালে বুলারতালুক শাহী জামে মসজিদে চন্দনাইশ পৌরসভাস্থ ৮নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপি নেতা সোলেমান সওদাগর। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম। এসময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর ইসলাম,আমিনুল ইসলাম, মোরশেদুল আলম,সোলতান আহমেদ, আমির আবদুল জব্বার, আবদুল করিম, আবু তৈয়ব, আকতার উদ্দীন, শওকত কামাল, জিয়াউর রহমান, মোঃ পিয়ারুল ইসলাম, আহমেদ, যুবদল নেতা, আরিফুল ইসলাম, মোঃ ফারুক, আবছার, সোলাইমান গণি,মোঃ বেলাল, ইসলাম,বিএনপি নেতা আবদুল জব্বর, আবদুল করিম, আবু তৈয়ব, আকতার উদ্দীন, শওকত কামাল, জিয়াউর প্রমুখ। এসময় নেতাকর্মীরা বলেন,বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান ও রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে ধারার সূচনা তিনি করেছিলেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

প্রথম / আরডি