আনোয়ারায় শতবর্ষী পুকুর ভরাটের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে শতবর্ষী পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের দায়ে ১ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমান আদায় করা হয়। অভিযানের বিষয়ে তিনি বলেন, জয়কালী বাজারে প্রায় শতবর্ষী পুকুর ভরাট করা হচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে অভিযুক্তকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রথম / আরডি News PhotoCard SHARES অপরাধ বিষয়: