দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

 

চট্টগ্রামের চন্দনাইশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঈছালে সওয়াব ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৭ জানুয়ারি ) সন্ধ‍্যায় মোজাফফরাবাদে একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

দোয়া মাহফিলে কুরআন তেলাওয়াত, মিলাদ পাঠ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল‍্যাণে দোয়া কামনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন অন‍্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। তিনি গনতন্ত্র ও গন মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপসহীন এক সংগ্রামী নেত্রী ছিলেন। তাঁর অবদান দেশবাসী চিরদিন স্মরণ রাখবেন।
এসময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ মাহাবু, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সাবেক পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল মোস্তফা, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার উদ্দিন চৌধুরী, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মোহাম্মদ মাহ্ফুজুল আলম, ফরিদুল আলম প্রমুখ।