উৎফল বড়ুয়া
বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু একুশে পদকপ্রাপ্ত ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের’র মরদেহ আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে রাউজান বিনাজুরি গ্রাম থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নিয়ে আসা হয় । এসময় তাঁর মরদেহটি গ্রহণ করেন বিশিষ্ট বৌদ্ধ পন্ডিত ধর্মগুরু উপসংঘরাজ শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাথের। ষ্টেডিয়াম থেকে একটি শোক র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মরদেহটি চট্টগ্রাম প্যারেড মাঠের অনুষ্ঠান স্থলে ভক্ত অনুরাগীদের দর্শনের সুবিধার্থে পবিত্র শবদেহ মঞ্চে প্রতিস্থাপন করা হয়। এসময় ধর্মসারথী শাসনানন্দ মহাথের, ড. সংঘপ্রিয় মহাথের, ভদন্ত তিলোকাবংশ মহাথের, শিক্ষাবিদ এম. বোধিমিত্র মহাথেরসহ অসংখ্য ভিক্ষুসংঘ এবং হাজার হাজার বৌদ্ধ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে দুইদিন ব্যাপী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার প্রথম দিন পূজনীয় ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের’র জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উদযাপন পরিষদের সভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়ার সভাপতিত্বে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত ভাষন দেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী অসীম বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন- ধর্মসারথী শাসনানন্দ মহাথের । স্মৃতি চারণ ও পুণ্যদানে অংশগ্রহণ করেন- শিক্ষাবিদ এম বোধিমিত্র মহাথের, তিলোকাবংশ মহাথের, অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, ব্যাংকার সত্যপ্রিয় বড়ুয়া, প্রফেসর অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, লায়ন টিংকু বড়ুয়া, পুলিশ কর্মকর্তা কাজল কান্তি চৌধুরী, সরোজ বড়ুয়া, অধ্যক্ষ ড,. সুব্রত বরণ বড়ুয়া, জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, সাধন কান্তি বড়ুয়া, অশোক বড়ুয়া, তুষার কান্তি বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া, পুরবী বড়ুয়া, প্রকৌ. সীমান্ত বড়ুয়া, সজীব বড়ুয়া ডায়মনন্ড, ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, বিকাশ কান্তি বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া পিপলু, তাপস বড়ুয়া, লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল বড়ুয়া প্রমূখ। ধন্যবাদ বক্তব্য দেন সনৎ বড়ুয়া বিশু। রাতব্যাপী বুদ্ধ কীর্তন পরিবেশেন করেন বুড্ডিস্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের সদস্যবৃন্দ। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেছেন- ড. জ্ঞানশ্রী মহাথের ছিলেন একজন নিরব জ্ঞান সাধক। তিনি সারাজীবন মানুষ ও মানবতার কল্যানে নিজেকে উৎসর্গ করেছেন। বর্তমান সময়ে এজাতীয় মহাপুরুষ পাওয়া বিরল।
আগামীকাল ২ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিস্কারসহ সংঘদান, বিকালে অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বৌদ্ধ ধর্মীয়গুরু উপসংঘরাজ শিক্ষাবিদ শাসনপ্রিয় মহাথের। আশির্বাদ প্রদান করবেন চতুর্দশ সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ. ম. খালিদ হোসেন। সভার উদ্বোধন করবেন- সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সংবর্ধিত অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। স্বাগত ভাষন দেবেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি থাকবেন- চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল মিঞা, ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান শেষে তাঁর মরদেহ পুনরায় রাউজানের বিনাজুরি গ্রামে নিয়ে যাওয়া হবে। ড. জ্ঞানশ্রী মহাথের গত ১৩ নভেম্বর দেহত্যাগ করেন। তিনি একজন শতবর্ষী বৌদ্ধ ভিক্ষু। সারাজীবন তিনি মানুষের কল্যাণে কাজ করেেেগছেন। তিনি ১৯২৫ সালের ১৮ নভেম্বর রাউজানের উত্তর গুজরা গ্রামে জন্ম গ্রহণ করেন।