ঝিনাইদহে “জিপিএল” ক্রিকেট টুর্নামেন্টের ১৪ তম আসর অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

“মাদক’কে না বলি” খেলাধুলাকে আকড়ে ধরি”এই স্লোগান কে বুকে ধারন করে,ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল গোপিনাথপুর প্রিমিয়ার লীগ (জিপিএল) এর ১৪ তম ক্রিকেট টুর্নামেন্টের আসর। গোপিনাথপুর যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে ১৯ শে ডিসেম্বর শুক্রবার খেলাটি অনুষ্ঠিত হয়। জিপিএল ক্রিকেট টুর্নামেন্টের শুরুতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেন, এসএস স্টার একাদশ, জুনিয়র কিংস একাদশ, ডাইনামিক একাদশ, কিলার একাদশ।
বিশিষ্ট সমাজসেবক মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোপিনাথপুর (মধ্যপাড়া) জামে মসজিদের সভাপতি ও “মাতৃছায়া সেবাশ্রম” এর প্রতিষ্ঠা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কাজী বজলুর রহমান। নকআউট পর্বের খেলায় বিজয়ী হন এসএস স্টার,বিজয়ী ও রার্নাস আপদের হাতে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি আলহাজ্ব কাজী বজলুর রহমান, এসময় উপস্থিত ছিলেন,মোঃ মিল্টন বিশ্বাস, শ্রী মহাদেব পুন্ডরী, মোঃ ইসরাফিল দপ্তরী, শ্রী বনমালী শর্মা,মোঃ মোমিনুল রহমান, নাসির উদ্দীন, মোঃ কানু মন্ডল,মোঃ নাসির উদ্দিন,মোদ্দাছের হোসেন মিঠু,মোঃ লিটন মিয়া,শ্রী লক্ষণ,শ্রী অন্তত শর্মা,মোঃ শরিফুল ইসলাম, মোঃ খোকন মিয়া, সহ আরো অনেকেই।
খেলা শেষে গোপিনাথপুর প্রিমিয়ার লীগ (জিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি আলহাজ্ব কাজী বজলুর রহমান বলেন,খেলাধুলা বেশি বেশি করলে শরীর মন যেমন ভালো থাকে,তেমনি যুব সমাজ মাদক মুক্ত থাকবে।তিনি আরো বলেন,পড়াশোনার পাশাপাশি প্রতিনিয়ত খেলাধুলা করতে যে সরঞ্জাদি প্রয়োজন হয়,তা আমি ক্রয় করে দেবো।

প্রথম /জয়/ঝিনা