বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে "সেবা সামাজিক সংগঠন" চন্দনাইশ।
সংগঠনটির উদ্যোগে শনিবার (১১ জুলাই) উপজেলার খাগড়িয়া, হাছানন্ডি ও বরমা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে প্রস্তুত খাবার বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মুসলেহ উদ্দীন মুন্না, প্রতিষ্ঠাতা শওকত উদ্দীন, সভাপতি হামিম, সাধারণ সম্পাদক সাজ্জাদ এবং সংগঠনের সদস্য ইমন, ইয়াছিন, বেলাল, ইহসান, রাফি ও তামিম।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সেবা সামাজিক সংগঠন ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।