
আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭ জুলাই)আনোয়ারা বটতলী অফসাইড লাউঞ্জ এর হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কংস রাজ দত্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল দাশের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রাম ডাঃ মোহাম্মদ মোজাম্মেল ও পবিত্র গীতা পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ সজল দাশ।
সভাপতি কংস রাজ দত্ত বাৎসরিক আয় ব্যয় ও সরকারী নিয়মনীতি সর্বাগ্রে প্রাধান্য দিয়ে স্ব স্ব পেশায় নিয়োজিত থাকার নিদ্দেশ প্রদান করেন এবং সরকারী এবং সংগঠনের সংবিধানের নিয়ম বহির্ভুত কোন কার্যকলাপে কেউ লিপ্ত থাকলে বা পরিলক্ষিত হলে চলমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিহিত ব্যবস্হা নেওয়া হবে। সংগঠনের ব্যাংক একাউন্টের লেনদেন নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং সচ্ছতা ও নিষ্টার সাথে আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে পরিচালনা করায় সমিতির কোষাধ্যক্ষ গ্রাম ডাঃ শম্ভু রন্জন দত্তকে সবার পক্ষ থেকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি পি কে দাশ বাবুল, উপদেষ্টা আহামদুর রহমান, দপ্তর সম্পাদক সরোয়ারুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাং আবদুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান ও নবাগত সদস্য সন্জীব সেন গুপ্ত।
এসময় আরো উপস্হিত ছিলেন দিলীপ দাশ, মোহাং জাহাঙ্গীর আলম, পারভীন আক্তার, মোহাম্মদ দিদারুল ইসলাম, মোহাম্মদ আজমুল হক, মোহাম্মদ বোরহান উদ্দীন মোহাল, বেলাল উদ্দীন, অজিত শীল, কোহিনুর ইয়াসমিন ও অসীত রায় প্রমুখ।