
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চরম দুর্ভোগে পড়া চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. শহীদুল আলম। শুক্রবার সকালে উপজেলার চাতরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পা-ি নবন্দি পরিবারের মাঝে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. শহীদুল আলম বলেন, আমার এলাকার মানুষের এই বিপদে পাশে থাকা নৈতিক দায়িত্ব। আমি সাধ্যমতো চেষ্টা করছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।