নয়ন নাথ, ফটিকছড়ি
চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা বখ্তপুর দায়রা বাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক বাবু অমুন কুমার সরকার অবসরজনিত রাজকীয় বিদায় সংবর্ধনা বিদ্যালয়ে অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।উক্ত বিধায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বখ্তপুর দায়রা বাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ্ব রাশেদুল আজম মঞ্জু,বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তৌহিদুল আলম,প্রাক্তন শিক্ষক মাওলানা দীন মোহাম্মদ,বাবু প্রদীপ কান্তি নাথ,মিসেস গৌরী চৌধুরী,মাওলানা নাজিম উদ্দিন সহ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন বখ্তপুর দায়রা বাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯১ ব্যাচ এর প্রাক্তন ছাত্রদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনিসুর রশীদ(মুরাদ),মোহাম্মদ মোমেন,মোহাম্মদ ওসমান,মোহাম্মদ এয়াকুব, সহ প্রমুখ।
উক্ত বিদায়ী অনুষ্ঠানে এসএসসি ব্যাচ ২০০৫ প্রাক্তন ছাত্রদের মধ্যে মোহাম্মদ বাবর,নিতাই নাথ,বাবর,বাবু নাথ সহ প্রমুখ।এসএসসি ব্যাচ ১৯৯৮ এর প্রাক্তন ছাত্র মোহাম্মদ জাফর উল্লাহ সহ অনেকেই।এসএসসি ব্যাচ ২০১০ এর প্রাক্তন ছাত্র নয়ন নাথ (ফটিকছড়ি প্রতিনিধি,দৈনিক প্রথম সংবাদ সারাক্ষণ)।
উল্লেখ্য যে বিদায়ী শিক্ষক বাবু অমুন কুমার সরকার প্রথমে শিক্ষকতা শুরু করেন জুলাই ১৯৮৫ সালে ফটিকছড়ি উপজেলা মাইজভান্ডার আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে।পরবর্তীতে শিক্ষকতা শুরু করেন ফটিকছড়ি উপজেলা বখ্তপুর দায়রা বাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ফেব্রুয়ারী ১৯৮৭ সালে এবং সেই থেকে আজ পর্যন্ত দীর্ঘ প্রায় ৩৯ বছর শিক্ষকতা জীবনে শেষ কর্ম দিবসের মাধ্যমে ইতি ঘটান।