--তরুণ বিশ্বাস কলকাতা---
বিরল জন্মগত চোখের ত্রুটি কাটিয়ে ৫১ বছরের ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল ড. আগারওয়ালস আই হসপিটাল কলকাতায় ১০ বছর পূর্তি উপলক্ষে হাসপাতালের সাফল্য জটিল অস্ত্রোপচারে দৃষ্টি ফিরে পেলেন দুই রোগী,বিরল চোখের ত্রুটি নিয়ে শৈশব থেকেই বাম চোখে অত্যন্ত কম দৃষ্টিশক্তি নিয়ে জীবন কাটিয়েছেন ৫১ বছর বয়সী এক ব্যক্তি। দীর্ঘ কয়েক দশক ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার চেষ্টা করেও আশার আলো দেখেননি। শেষ পর্যন্ত ড.আগারওয়ালস আই হসপিটাল,কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসক দের দক্ষতায় তাঁর বাম চোখের দৃষ্টিশক্তি উল্লেখ যোগ্যভাবে ফিরে এসেছে। রোগীর জন্মগত কনজেনিটাল আইরিস কোলোবোমা Congenital Iris Coloboma ছিল। এর সঙ্গে ছিল লেন্সের অস্বাভাবিক কম্পন Phacodonesis, জোনিউলের দুর্বলতা Zonulopathy,রেটিনার সমস্যা,অ্যাম্বলিওপিয়া Lazy Eye এবং পরবর্তীতে দুই চোখেই ছানি। এই একাধিক জটিলতার কারণে অস্ত্রো পচার অত্যন্ত কঠিন ছিল এবং বহু হাসপাতাল অস্ত্রোপচার করতে অস্বীকৃতি জানায়। ড.সমর সেনগুপ্তর নেতৃত্বে চিকিৎসক দল Single-Pass Four-Throw SFT Pupilloplasty নামে অত্যাধুনিক আইরিস পুনর্গঠন পদ্ধতির মাধ্যমে সফলভাবে অস্ত্রোপচার করেন। পাশাপাশি আধুনিক ফ্যাকোইমালসিফিকেশন পদ্ধতিতে ছানির অস্ত্রো পচারও করা হয়।চিকিৎসার পর রোগীর বাম চোখের দৃষ্টিশক্তি ৪০ শতাংশেরও কম থেকে বেড়ে প্রায় ৭৫ শতাংশে পৌঁছায়। বর্তমানে তিনি স্বাভাবিক ভাবে দৈনন্দিন কাজ করতে সক্ষম। ড.সমর সেনগুপ্ত বলেন, রোগী প্রথমে ডান চোখের ছানির অস্ত্রোপচার করাতে আমাদের কাছে আসেন।সেই সফলতার পর তিনি বহু দিনের জটিল বাম চোখের চিকিৎসার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্বাস করতেন যে বাম চোখের দৃষ্টি আর কখনও ফিরবে না। এখন তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পেরে অত্যন্ত আনন্দিত।"অন্যদিকে, হাসপাতালের আরেক উল্লেখযোগ্য সাফল্যে ৪৫ বছর বয়সী এক গৃহবধূ,যিনি দীর্ঘ দিন ধরে- ১০ ডায়োপ্টারেরও বেশি উচ্চমাত্রার মায়োপিয়া এবং পাতলা কর্নিয়ার কারণে LASIK করাতে পারছিলেন না,উন্নত Refractive Lens Exchange RLE অস্ত্রোপচারের মাধ্যমে স্থায়ীভাবে চশমামুক্ত দৃষ্টিশক্তি ফিরে পান। ড. তনুশ্রী চ্যাটার্জির নেতৃত্বে উভয় চোখে Premium Multifocal/Extended Depth of Focus EDOF Intraocular Lens প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর বহু বছরের মধ্যে প্রথম বারের মতো তিনি চশমা ছাড়াই স্পষ্ট দেখতে সক্ষম হন। কলকাতায় ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী পদ্মশ্রী উষা উত্থুপ। তিনি বলেন ড.আগার ওয়ালস আই হসপিটাল দেশের মানুষের কাছে উন্নত চক্ষু চিকিৎসা পৌঁছে দিয়েছে। আধুনিক প্রযুক্তির কারণে এখন চিকিৎসা অনেক সহজ,নিরাপদ এবং প্রায় ব্যথাহীন হয়ে উঠেছে।" ড.কালাদেবী সাথিশ, জোনাল হেড ক্লিনিক্যাল সার্ভিসেস বলেন,গত এক দশকে কলকাতার মানুষের আস্থা অর্জন করতে পেরে আমরা গর্বিত। জন্মগত জটিল চোখের ত্রুটি থেকে শুরু করে উচ্চমাত্রার দৃষ্টি জনিত সমস্যার ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি,দক্ষ চিকিৎসক এবং রোগী কেন্দ্রিক পরিষেবার মাধ্যমে আমরা সফল চিকিৎসা প্রদান করে চলেছি।"এই দুই সফল অস্ত্রোপচার আবারও প্রমাণ করল,আধুনিক প্রযুক্তি,বিশেষজ্ঞ চিকিৎসক এবং সঠিক পরিকল্পনার সমন্বয়ে একসময় অসম্ভব বলে মনে হওয়া চোখের জটিল সমস্যারও সফল সমাধান সম্ভব।