--তরুণ বিশ্বাস,কলকাতা-
ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড.শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গাইঘাটা বিধানসভার গণদীপায়ন এলাকার বুথ নং ১৬৬ উদ্যোগে মঙ্গলবার শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় স্মরণানুষ্ঠান। এদিন ড. মুখার্জীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন রথিন চক্রবর্তী, বিকাশ রায় ও তারক পোদ্দারের মতো বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁর জাতীয়তাবাদী আদর্শ,শিক্ষা ও রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ দেশের ঐক্য, সাংস্কৃতিক মূল্যবোধ ও জনকল্যাণে শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান উপলক্ষে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। পরে মিষ্টিমুখ,শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মীদের অংশগ্রহণে কর্মসূচি শেষ হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ ও অনুষ্ঠানে যোগ দিয়ে প্রয়াত এই জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।