আনোয়ারা সরকারি কলেজে শহীদ আবরার ফাহাদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) আসরের নামাজের পর আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগের সন্ত্রাস ও সরকারের দুঃশাসনের নিন্দা জানান এবং আবরারের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান সাঈদ মাহিন, আনিসুর রহমান আরফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ সজিব, প্রচার সম্পাদক মোঃ ইমনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। দোয়া মাহফিলে শহীদ আবরারের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। প্রথম / আরডি News PhotoCard SHARES ক্যাম্পাস বিষয়: