বিশেষ প্রতিনিধি -ঃ
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ১১৪তম জন্মদিবস ১ অক্টোবর রোজ বুধবার।
বোয়ালখালী পৌরসভাস্থ শিল্পীর বাস্তুভিটায় সমাধী প্রাঙ্গণ ভাস্কর্য চত্বরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিন সকাল ১০টায় শিল্পীগোষ্ঠী'র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য-১৯১১ সালের ১ অক্টোবর কিংবদন্তি ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে
ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল দিবাগত রাত দেড়টায় তিনি পরলোক গমন করেন। সংস্কৃতি ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে তাকে একুশে পদকে ভূষিত করেন। বিজ্ঞপ্তি