বান্দরবান আইডিয়াল স্কুলের দারুণ সাফল্য

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

দীপংকর মল্লিক, বান্দরবান প্রতিনিধি

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ বান্দরবান উপজেলা পর্যায়ে অংশ নিয়ে দারুণ কৃতিত্ব অর্জন করেছে বান্দরবান আইডিয়াল স্কুল। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফলেই স্কুলটি একের পর এক অর্জন এনে দিয়েছে গৌরবের পালক।অর্জনসমূহ :১. চ্যাম্পিয়ন – বালিকা ফুটবল টিম, ২. রানার-আপ – বালক ফুটবল টিম, ৩. রানার-আপ – বালিকা কাবাডি টিম। স্কুলের বালিকা ফুটবল টিম চ্যাম্পিয়ান হয়ে উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স ও টিম স্পিরিট স্কুলের সুনামকে আরও সমুন্নত করেছে। সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার দাশ বলেন –”এই অর্জন কেবল খেলোয়াড়দের নয়, পুরো স্কুল পরিবারের সম্মিলিত পরিশ্রমের ফল। শিক্ষার্থীরা মাঠে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, যা আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো জ্বালিয়েছে। আমি বিশ্বাস করি, এ ধরনের সাফল্য আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা ও চরিত্র গঠনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।”বান্দরবান আইডিয়াল স্কুলের এই সাফল্য শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করেছে। কোচ মো. ইয়াছিন আরাফাত জানান “শিক্ষার্থীরা অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্জন সম্ভব করেছে। তাদের খেলাধুলার প্রতি নিষ্ঠা ও একাগ্রতা ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশেষভাবে বালিকা ফুটবল টিমকে অভিনন্দন জানাই।”সহকারী কোচ সুজন দে বলেন –”শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি যে আন্তরিকতা ও নিবেদন রয়েছে, সেটাই তাদের সাফল্যের মূল শক্তি। মাঠে তারা যেমন ঐক্যবদ্ধ থেকেছে, তেমনি অনুশীলনেও করেছে অক্লান্ত পরিশ্রম। আমি বিশ্বাস করি, এই টিম সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।”

প্রথম /দীপ/ বান্দরবা