ফটিকছড়ি বখ্তপুর দায়রা বাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ….

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫

নয়ন নাথ, ( চট্টগ্রাম )  ফটিকছড়ি 

বখ্তপুর দায়রা বাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ২০২৫ সালের কৃতীশিক্ষার্থী,এসএসসি উত্তীর্ণদের সম্মাননা সংবর্ধনা অনুষ্ঠান আজ ১৮ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী সচিব মোহাম্মদ ওসমান গণি,বখ্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুকুল আজম,বখ্তপুর দায়রা বাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি আলহাজ্ব রাশেদুল আজম মঞ্জুর,বখ্তপুর দায়রা বাড়ি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তৌহিদুল আলম,প্রাক্তন শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন,আব্দুল হক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহিম,শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাবু অমুন কুমার সরকার,বাবু প্রদীপ নাথ,মিসেস গৌরী চৌধুরী,আলী আকবর,মাওলানা নাজিম উদ্দিন,হোসেন।মোঃজাহাঙ্গীর, মোঃওসমান,মোঃজাহেদ,মোঃমোরশেদ,মো:কামাল উদ্দিন,মো:ফারুক,প্রাক্তন ছাত্র নয়ন নাথ,(দৈনিক প্রথম সংবাদ সারাক্ষণ)ফটিকছড়ি প্রতিনিধি।
আরও উপস্থিত উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আনিসুর রশীদ(মুরাদ)।উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রথম / নয়ন/ ফটিক