অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):
শনিবার (৪টা জুলাই)সকাল ১০টায় পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চট্টগ্রাম-১২(পটিয়া) সংসদীয় আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষ থেকে ইউনিয়নের প্রায় পাঁচশত অসহায় ও অসচ্ছাল পরিবারের সদস্যদের মাঝে ভোগ্যপন্য চাল বিতরণ করা হয়েছে।
কুসুমপুরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচী সম্পন্ন হয়েছে।
উক্ত ভোগ্যপন্য চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য এবং উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক আবু ছালেহ্ মোহাম্মদ সাইফুউদিন।
এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপি নেতা আহমেদুল হক,কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুবিন সওদাগর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম পারভেজ।
এছাড়াও কর্মসূচীতে অংশ নেন বিএনপি নেতা আব্দুল হাকিম,উপজেলা যুবদলের সদস্য নাজিম উদ্দিন,যুবদল নেতা নাজিম উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দল নেতা ইদ্রিস আলম বদক। অনুষ্ঠানটিতে অন্যান্য স্থানীয় ও যুবদল নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলমগীর,মাহবুব,মোর্শেদ শহিদ,সিরাজ,আজিজ, সাইফু,রুকন,নাজিম উদ্দিন কুলু ও দিদারসহ কুসুমপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,সাধারণ এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। এলাকার অবহেলিত মানুষের কল্যাণে এই ধরণের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচী আগামীতেও অব্যাহত রাখা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মসূচীতে চাল পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।