তরুণ বিশ্বাস,কলকাতা---
কলকাতার বিধাননগরে মহা সমারোহে অনুষ্ঠিত 'ব্লাড ডোনেশন ক্যাম্প মানব সেবার এক অনন্য নজির মানব সেবার মহান আদর্শকে সামনে রেখে বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েল ফেয়ার-এর উদ্যোগে এবং বিধান নগর সল্টলেক বিবি- ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় ১ জুলাই বুধবার ২০২৬ সল্টলেকে মহা সমারোহে অনুষ্ঠিত হলো 'ব্লাড ডোনেশন ক্যাম্প ২০২৬'
সল্টলেকের বিবি কমিউনিটি হল,বিবি–২৭১,সেক্টর–১-এ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই মানবিক কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্ব,সমাজ সেবী,চিকিৎসক,স্বেচ্ছা সেবক এবং অসংখ্য রক্তদাতার উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ যেন এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের সূচনায় অতিথি দের উপস্থিতিতে ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্জ্বলন এবং মনীষী দের প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে শুভ সূচনা হয়। এরপর আন্তরিক অভ্যর্থনা, অতিথি বরণ এবং মনোমুগ্ধ কর উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও গৌরবময়। এরপর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। নারী-পুরুষ,যুবক- যুবতীসহ বিভিন্ন বয়সের রক্ত দাতারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রক্তদান করেন। নিরাপদ রক্ত সংগ্রহ এবং মানবজীবন রক্ষার এই মহতী উদ্যোগে অংশ নিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ছিল বিশেষ ভাবে লক্ষণীয় আয়োজক দের পক্ষ থেকে জানানো হয়,দুর্ঘটনাগ্রস্ত, থ্যালাসেমিয়া আক্রান্ত অস্ত্রোপচার প্রয়োজনীয় এবং অন্যান্য গুরুতর রোগীদের জন্য সারা বছর নিরাপদ রক্তের প্রয়োজন হয়। সেই চাহিদা পূরণে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানই হতে পারে সবচেয়ে বড় মানবিক অবদান। একজন সুস্থ মানুষের দান করা এক ইউনিট রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে বলেও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের আরও বেশি মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে মানবতার সেবায় রক্তদানের মতো মহৎ কাজের কোনও বিকল্প নেই উল্লেখ্য,বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার একটি নিবন্ধিত সমাজ কল্যাণমূলক সংস্থা রেজিস্ট্রেশন নং: S/22/39964 সংস্থাটি 80G ও 12A-এর স্বীকৃতি প্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জন কল্যাণ মূলক ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। মানবিক মূল্যবোধ,সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবার অনন্য বার্তা বহনকারী এই 'ব্লাড ডোনেশন ক্যাম্প উপস্থিত সকলের কাছে এক স্মরণীয় ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। আয়োজক দের আন্তরিকতা,অতিথিদের অনুপ্রেরণা মূলক উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত রক্তদাতাদের অংশ গ্রহণে অনুষ্ঠানটি সত্যিই মানবতার উৎসবে পরিণত হয়।