-তরুণ বিশ্বাস,কলকাতা---
লায়ন্স ক্লাব অব ক্যালকাটা সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন এলএন রাজকুমার প্রসাদ জাঁকজমকপূর্ণ পরিবেশে ২৯ জুন সোমবার২০২৬ সন্ধ্যায় লি রোডের বৈভব শপিং মলের রুফটপ ভিউ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো লায়ন্স ক্লাব অব ক্যালকাটা কোয়েস্ট ডিস্ট্রিক্ট ৩২২বি১-এর ১৩তম ইনস্টলেশন সেরিমনি। অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এলএন রাজকুমার প্রসাদ। একই সঙ্গে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরাও শপথ গ্রহণ করেন। সভাপতির দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে এলএন রাজকুমার প্রসাদ বলেন,লায়ন্স ক্লাবের মানবসেবার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করাই তাঁর প্রধান লক্ষ্য। সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা,স্বাস্থ্য, রক্তদান,পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও বিস্তৃত করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি ক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর এলএন মঞ্জু চামারিয়া। তিনি নবনির্বাচিত সভাপতি ও তাঁর টিমকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁদের নেতৃত্বে লায়ন্স ক্লাব অব ক্যালকাটা কোয়েস্ট আগামী দিনে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও উল্লেখ যোগ্য সাফল্য অর্জন করবে। শপথ গ্রহণ ও ইনস্টলেশন অনুষ্ঠান পরিচালনা করেন পিডিজি লায়ন এস.পি. ভাট। অনুষ্ঠানের মূল বক্তা নারায়ণ জৈন নেতৃত্ব, দলগত কাজ এবং মানবসেবার গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন। নতুন কার্যনির্বাহী কমিটিতে এলএন এমডি ফাইয়াজ হানিফ সম্পাদক এবং এলএন আশীষ ঝুনঝুনওয়ালা কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা সভাপতির সঙ্গে সমন্বয় রেখে ক্লাবের বিভিন্ন সমাজ সেবামূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয় পিডিজি লায়ন লেখা শর্মা-র তত্ত্বাবধানে। এছাড়াও উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন ও ডিরেক্টর লায়ন মহেশ কুমার গোয়েল,যিনি নব নির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সফল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের বহু সদস্য, বিভিন্ন পদাধিকারী বিশিষ্ট অতিথি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন মানব সেবা,সৌহার্দ্য এবং লায়নিজমের আদর্শকে আরও শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।