বাংলাদেশের সাথে মিল রেখে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইনে অনুষ্ঠিত হলো এইচএসসি সমমানের পরীক্ষা প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫ বাহরাইন প্রতিনিধি বাংলাদেশের সাথে মিল রেখে বহির্বিশ্বের অন্যান্য দেশের মত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ এসসি) সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার বাংলাদেশের সাথে মিল রেখে বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন বাংলাদেশ স্কুল এন্ড কলেজে বাহরাইন স্থানীয় সময় সকাল ৭:০০ টায় প্রথম পরীক্ষা শুরু হয়। এবছর বাণিজ্যিক বিভাগ থেকে ১৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ২৮ জন, এর মধ্যে ১৬ জন ছাত্র ২৫ জন ছিল ছাত্রী, বাণিজ্যিক বিভাগের এক ছাত্রী ও এক ছাত্র অনুপস্থিত থাকায় পরীক্ষা সর্বমোট অংশগ্রহণ করেন ৩৯ শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার(এনডিসি) দুতালয় প্রধান এক এম মহিউদ্দিন কায়েস, লেবার (শ্রম) কাউন্সিলর মাহফুজুর রহমান,পরীক্ষা কেন্দ্র দায়িত্ব পালনে ছিলেন বাংলাদেশ দূতাবাস থেকে দায়িত্বপ্রাপ্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো: জসিম উদ্দিন। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা ছাত্র-ছাত্রীবৃন্দ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারছে তার জন্য অভিভাবকবৃন্দ স্কুল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। প্রথম / দোব/ নাহ News PhotoCard SHARES ক্যাম্পাস বিষয়: