সিলেটে সম্পন্ন হল মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৫ উৎফল বড়ুয়া, সিলেট সিলেট বিভাগীয় মাল্টিমিডিয়া কমিটি কর্তৃক আয়োজিত সিলেটের মির্জাজাঙ্গাল এ অবস্থিত নির্ভানা ইন এ অনুষ্ঠিত হল দিন ব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই স্টাফ রিপোর্টার আক্তার হাবিব,নিউজ ২৪ এর সাংবাদিক এইচ এম ইমরান,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর জনাব ফখর উদ্দিন,মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক জনাব রিয়াশাদ আজিম,উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র জনাব রেজাউল হাসান কয়েস লোদী, উপস্থিত ছিলেন এড. জনাব ইমরান আহমদ চৌঃ,জনাব মিফতা সিদ্দিকী,জনাব মৌলানা হাবিবুর রহমান, এড.আঃ মুকিত অপি, এড.আশিকুল ইসলাম,ডাঃ শামীম রেজা,মোস্তফা আনোয়ার সহ প্রিন্ট, টিভি ও মাল্টিমিডিয়ার অনেক সাংবাদিক বৃন্দ। উক্ত প্রশিক্ষণে শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ নেন এবং উপস্থিত নেতৃবৃন্দ সকল ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণ কারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। প্রথম / আরডি News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: