উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের গ্রাচ্যুইটি ও কৃতি শিক্ষার্থীদের আইজপি শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান সোমবার ২৯ জুন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি‘র পুলিশ কমিশনার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
অনুষ্ঠানে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের গ্রাচ্যুইটি ও কৃতি শিক্ষার্থীদের আইজপি শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও সভাপতি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি, সিলেট শাখা কাওছার আহমদ হায়দরী; এবং সাংবাদিক, কলামিস্ট ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আফতাব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।