বড় মাফিয়া বক্তব্যে এনসিপি নেতা জোবাইরুলকে কারণ দর্শানো নোটিশ প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫ আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি ‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই বড় মাফিয়া’ এই মন্তব্যে ১০ জুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে তিন কার্যদিবসের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) নোটিশে বলা হয়েছে, ৯ জুন (সোমবার) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জোবাইরুল আলম মানিকের দেওয়া বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। এতে বলা হয়, ওই বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং দলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এ অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে বলা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোবাইরুল আলম মানিক বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। ১৬-১৭ বছরে কেউ এই নেতৃত্ব দিতে পারেনি। এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক—তাহলে আমরা বলব, শেখ হাসিনার মতো ১৬ বছরের একজন মাফিয়াকে হটাতে পেরেছি। এখন যদি কেউ আবার মাফিয়া হতে চায়, তাকে বলব—বাংলাদেশে এখন যদি বড় মাফিয়া থাকে, আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই।’ প্রথম / আরডও News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: