সন্মাননা স্মারক”পেলেন গোলাম শাহরিয়ার কবীর

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৫

মো আবদুল করিম সোহাগ

এই বিশেষ সম্মাননা প্রদান করেছে *বিজনেস জিনিয়াস বাংলাদেশ*। তাঁকে এই পুরস্কার প্রদান করা হয় *৩য় ইন্টারন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড-২০২৫*-এর আয়োজনে *বিশেষ অতিথি* হিসেবে অংশগ্রহণের জন্য। এই সম্মাননার মাধ্যমে উদ্যোক্তা জগতে তাঁর অবদান এবং প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে তাঁর কার্যকর নেতৃত্বের স্বীকৃতি প্রদান করা হয়েছে। সন্মাননা স্মারক তুলে দেন শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা।

গোলাম শাহরিয়ার কবীর বলেন, “এই সম্মাননা আমার জন্য একটি গর্বের বিষয়। এটি আমার এবং পারফেক্ট ইলেকট্রনিক্স টিমের জন্য একটি প্রেরণা, যেন আমরা আরও আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে গ্রাহকদের সেবা দিতে পারি।”

পারফেক্ট ইলেকট্রনিক্স সারা দেশে ইলেকট্রনিক্স পণ্যের সাশ্রয়ী দামে সর্বোচ্চ মানের পণ্য সরবরাহ ও গ্রাহকসেবা দিয়ে ইতিমধ্যেই আস্থা অর্জন করেছে।

প্রথম / সোহাগ /ঢাকা