উৎফল বড়ুয়া
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নন্দিত সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম অঞ্চলের শপথানুষ্টান গুনীজন সংবর্ধনা ও কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৬ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে শুরুতেই জাতীয় সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন মহাসমারোহে অনুষ্ঠিত হয়। মঙ্গলাচরণ পাঠ করেন সহ দপ্তর সম্পাদক রাসেল বড়ুয়া, উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সঞ্চারী নৃত্য একাডেমির পরিচালক স্বপন বড়ুয়ার পরিচালনায় দলীয় নৃত্য অস্মিতা বড়ুয়া, আরাধ্য বড়ুয়া(মিষ্টি), অথৈ দীপ্তি বড়ুয়া (দুষ্টু) অস্পিতা বড়ুয়া (দিঘী), তিতলী বড়ুয়া, দেবারতি সাহা। সংগঠনের সহ সাধারণ সম্পাদক রিকন বড়ুয়া ও সঞ্চারী বড়ুয়ার সঞ্চালনায় শপথবাক্য পাঠ করান, সম্মানিত উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক একুশে পদক প্রাপ্ত সর্বজন শ্রদ্ধেয় এম এ মালেক, অনুষ্টানের শুভ উদ্বোধন করেন সাবেক লায়ন গভর্নর ও বিশিষ্ট শিল্পপতি লায়ন রুপম কিশোর বড়ুয়া, প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন সাবেক ভিসি প্রফেসর প্রভাত চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান উপদেষ্টা প্রমতোষ বড়ুয়া।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যুগ্মসচিব বাবু সুমন বড়ুয়া এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবু স্বরুপ বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টি রুবেল বড়ুয়া, যুব পরিষদের জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, কৃষ্টি প্রচার সংঘ যুবর সাধারন সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, বৌদ্ধ সমিতি যুবর সাধারন সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বৌদ্ধ সমিতি যুবর ভাইস চেয়ারম্যান মেসার্স ফ্লোরা এন্ড ব্রাদার, সূর্য প্রতাপ গ্লোবাল লিমিটেড এর চেয়ারম্যান লায়ন সোহেল বড়ুয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু সনজয় বড়ুয়া পিপলু, স্বাগত বক্তব্য প্রদান করেন, উদযাপন কমিটির আহ্বায়ক উত্তম কুমার বড়ুয়া, সম্পাদকীয় পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক যুবনেতা তাপস বড়ুয়া, অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব লায়ন প্রকৌশলী দীপক বড়ুয়া, প্রধান সমন্বয়কারী সুমন বড়ুয়া বাপ্পি, বুলবুল বড়ুয়া, তুষার বড়ুয়া, প্রকাশনা চেয়ারম্যান এর অভিমত ব্যক্ত করেন অলক বড়ুয়া অর্থ সম্পাদক লায়ন সুমন বড়ুয়া, দপ্তর সম্পাদক রিপন বড়ুয়া, জাতক বড়ুয়া, ব্যাংকার রাজীব বড়ুয়া স্মারক "সাম্য" মোড়ক উন্মোচন প্রকাশনা উপ কমিটির সচিব সিটু কুমার বড়ুয়া, উদ্বোধক, প্রধান অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে এস,এস,সি ও এইচ এস, সি, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও বৃত্তি প্রদান করা হয়। এত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত একটি অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রামের সকল আয়োজক, এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানের শেষান্তে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি ড্র অনুষ্ঠিত হয়।