আনোয়ারায় ইউপি সদস্য সরোয়ার সহ গ্রেফতার ৪

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

আনোয়ারা প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য  সরোয়ার জাহান সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ মে) রাতে উপজেলার বারখাইন ইউনিয়ন ঝিউরী মাজার গেইট এলাকা থেকে  ইউপি সদস্য সরোয়ার জাহানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া এই নেতা বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, একই দিনে বিভিন্ন মামলার আরো ৩ আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, পটিয়া থানার কেলি শহর গ্রামের ইকবালের ছেলে মোঃ রিফাত মিয়া (২২), চন্দনাইশ থানার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা দুদু মিয়ার ছেলে মোঃ মুরাদ (২৯), চাতুরী ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে লোকমান (২৯)।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সরোয়ার জাহানসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রথম / আরডি